BJP's North Bengal Bandh: মালদায় সদর ডাকঘর বন্ধ করে বিক্ষোভ BJP কর্মী সমর্থকদের
উত্তরবঙ্গ বনধে মালদায় BJP কর্মীদের দাদাগিরি। সকাল ১০টা নাগাদ সদর ডাকঘর বন্ধ করে দেয় BJP কর্মীরা। ডাক বিভাগের কর্মীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন BJP কর্মীরা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোয় বৈষ্ণবনগরে BJP বিধায়ক স্বাধীন সরকারকে আটক করে পুলিশ। অন্যদিকে ইংরেজবাজারের পোস্ট অফিস মোড় এলাকায় Congress-এর সহ সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ দেখান BJP কর্মীরা। Congress নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও BJP-র দাবি তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখিয়েছে।
Tags :
BJP’s North Bengal Bandh Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Malda Abp Ananda BJP