West Bengal Election: কাটমানি নিয়েছেন প্রবীর ঘোষাল, কোন্নগরে বিজেপির নাম করে পোস্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 08:04 PM (IST)

সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষালের নামে পোস্টার পড়ল কোন্নগর শহরজুড়ে। বিজেপির নাম করে দেওয়া পোস্টারে প্রবীর ঘোষালের গেরুয়া শিবিরে যোগাদানের বিরোধিতা করা হয়েছে। প্রবীর ঘোষাল কাটমানি নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। বিজেপি নেতা অবশ্য বলছেন, এই কাজের নেপথ্যে তৃণমূল। আর তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।