BJP's Rathyatra Update: 'বিষয়টি আদালতের বিচারাধীন, শাসকদলের কোন ভূমিকা নেই', নবদ্বীপে BJP-র রথযাত্রায় প্রসঙ্গে দাবি TMC-র

আগামীকাল বিজেপির প্রথম রথযাত্রার কথা রয়েছে। নদিয়ার নবদ্বীপ (Nabadwip) থেকে শুরু হবে সেই রথযাত্রা। এপ্রসঙ্গে তৃণমূলের দাবি, নবদ্বীপে বিজেপির রথযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করেনি রাজ্য। গেরুয়া শিবিরের এক নেতা মুখ্য সচিবের কাছ থেকে রথযাত্রার অনুমতি চান। মুখ্য সচিবের দফতর জানায়, বিষয়টি স্থানীয় প্রশাসনের আওতাধীন। সেখানে আবেদন জানাতে পরামর্শ দেওয়া হয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এখানে শাসকদলের কোন ভূমিকা নেই, এমনটাই দাবি করছে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola