বিজেপির জোড়া মিছিলকে পাত্তা দিতে নারাজ তৃণমূল, নবান্ন অভিযানকে 'অরাজকতা' কটাক্ষ শাসক শিবিরের

শুক্রবার বিজেপির জোড়া মিছিলকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। 'নবান্ন অভিযান, মিছিল নয়, অরাজকতা,' অভিযোগ শাসক দলের। এদিকে, শুক্রবার বিজেপির জোড়া প্রতিবাদ মিছিলে উত্তেজনা ছড়াল কলকাতা ও টিটাগড়ে। নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে এদিন মুরলিধর সেন লেন থেকে একটা মিছিল বেরোয়। পাশাপাশি বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের প্রতিবাদে ব্যারাকপুর থেকে টিটাগড় মিছিল করেন অর্জুন সিংহরা। জানা গিয়েছে, কলকাতার মৌন মিছিলের নেতৃত্বে দিলীপ ঘোষ। অপরদিকে, ব্যারাকপুরের মিছিলে বিজেপি নেতাদের হাতে মোমবাতি দেখা গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola