BJP’s Uttarkanya Abhijan: কাঁদানে গ্যাসের পাল্টা উড়ে আসছে ইট, রণক্ষেত্র শিলিগুড়ি

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি নেতা কর্মীদের। ১৪৪ ধারার ঘোষণা অমান্য করে মিছিল আটকালো পুলিশ। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে একটি মিছিল আসছিল জলপাই মোড় থেকে। দিলীপ ঘোষের নেতৃত্বে অন্য মিছিলটি আসছিল ফুলবাড়ি থেকে। সেই মিছিলটিও ফ্লাইওভার পেরোতেই বাধার মুখে পড়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola