BJP’s Uttarkanya Abhijan: 'রাজ্যে পুলিশ ও গুণ্ডারাজ চলছে, এটাই মমতার আসল রূপ', দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে সরব কৈলাস

BJP-র উত্তরকন্যা (Uttar Kanya) অভিযান ঘিরে ধুন্ধুমার। রণক্ষেত্র Siliguri। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, উত্তেজনা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিজেপি কর্মীদের। ১৪৪ ধারা অমান্য করায় মিছিল আটকাল পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি মিছিল আসছিল জলপাইগুড়ি মোড় থেকে। Dilip Ghosh-র নেতৃত্বে অন্য মিছিলটি আসছিল ফুলবাড়ি থেকে। সেই মিছিলটিও ফ্লাইওভার পেরোতেই বাধার মুখে পড়ে। এই বিষয় BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক Kailash Vijayvargiya বলেন, 'পুলিশের লাঠির আঘাতে আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। অনেকেই জখম হয়েছেন। পুলিশ এবং গুন্ডাদের রাজ চলছে। এটা Mamata Banerjee-র আসল রূপ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola