Buddhadeb Bhattacarya Health Update: ভেন্টিলেটরমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, ডাকলে সাড়া দিচ্ছেন, সকালে কথা বলেছেন পরিবারের সঙ্গে

সঙ্কট এখনও পুরোপুরি না কাটলেও বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও উন্নতি। চিকিত্সায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মেকানিক্যাল ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে তাঁকে। ডাকলে সাড়া দিচ্ছেন। এদিন সকালে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বাই প্যাপ নন ইনভেসিভ ভেন্টিলেশনে। বন্ধ করা হয়েছে ঘুমের ওষুধ। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারের তুলনায় অবস্থার আরও উন্নতি হওয়ায় এদিন সকালে মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বের করে আনার প্রক্রিয়া শুরু হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola