Budget 2021 Live Updates: আজ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman, কী প্রত্যাশা সাধারণ মানুষের?

সারা দেশের সমস্ত স্তরের মানুষ আজ তাকিয়ে রয়েছেন সকাল ১১টার দিকে। করোনা কালে আজ সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দ্বিতীয় মোদি সরকারের এই দ্বিতীয় বাজেটে অর্থনৈতিক সঙ্কট কাটাতে কী ধরনের দাওয়াই পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন, তা জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। বাজেট পেশের আগে সকাল সোয়া ১০টায় বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। করোনা-কালে দেশে এই প্রথমবার পেশ হবে পেপারলেস বাজেট। এরই মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে বেশ কিছু তথ্য। ৩ বছর আগে চালু হওয়ার পর রেকর্ড পরিমাণ জিএসটি আদায় হয়েছে। জানুয়ারিতে আদায় হয়েছে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা। বাজেটের আগে আর্থিক সমীক্ষায় ইঙ্গিত, বাড়তে পারে ৮০সি ধারায় করছাড়ের ঊর্ধ্বসীমা। জোর দেওয়া হতে পারে স্বাস্থ্যখাতে। এই খাতে বাজেট বরাদ্দ বাড়তে পারে ২ শতাংশ। সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে বাড়বে প্রতিরক্ষা-বরাদ্দ? বকেয়া কিস্তির টাকাতে কি রেহাই মিলবে? এমন একগুচ্ছ প্রশ্নের জবাব মিলবে আজই। কী বলছেন সাধারণ মানুষ? দেখুন সরাসরি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola