মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কের কাছে ব্যবসায়ীকে গুলি করে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2020 10:48 PM (IST)

মধ্য হাওড়ার বেলিলিয়াস পার্কের কাছে ব্যবসায়ীকে গুলি। খুব কাছ থেকে গুলি করে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। মৃতের নাম অমিত হাইড। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই গুলি, অনুমান পুলিশের।