'আমার করোনা হয়েছে' নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসেই দাবি গরু পাচার কাণ্ডে ধৃত এনামূলের

গরুপাচার কাণ্ডে ধৃত ব্যবসায়ী এনামুল হক অনেক টালবাহানার পর কলকাতায় সিবিআই অফিসে হাজির হলেন। ওই ব্যবসায়ীকে দিল্লিতে গ্রেফতার করে সিবিআই। দিল্লির সিবিআই বিশেষ আদালত তাঁকে আজ বেলা ১২টা পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। সেইসঙ্গে নির্দেশ দেয়, ওই সময়ের মধ্যে কলকাতার সিবিআই দফতরে তাঁকে সারেন্ডার করতে হবে।
সেইমতো আজ বেলা পৌনে ১১টা নাগাদ এনামুল নিজাম প্যালেসে সিবিআই দফতরের নীচে আসেন। কিন্তু তিনি গাড়িতে বসেই সিবিআই অফিসারদের ফোনে জানান, তাঁর করোনা হয়েছে। তাই তিনি দফতরে যেতে পারবেন না। সিবিআই তখন রিপোর্ট দেখতে চায়। কিন্তু তখন রিপোর্ট দেখাতে পারেননি এনামুল। শেষপর্যন্ত অবশ্য তিনি সিবিআইয়ের দফতরে যান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola