যুব তৃণমূল নেতা Binay Mishra-র ৩ ফ্ল্যাটে তল্লাশি CBI-এর, মিলল গুরুত্বপূর্ণ নথি

যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের (Binay Mishra) তিনটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। তবে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে দেওয়া হয়েছে। তা পুনরুদ্ধারের জন্য বাজেয়াপ্ত করা স্মার্ট ফোন পাঠানো হয়েছে চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিতে। সিবিআই সূত্রে খবর, দুবাইয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন বিনয়।
অন্যদিকে গোটা দেশের সঙ্গে রাজ্যের তিন জায়গায় হল করোনা টিকার ড্রাই রান। দত্তাবাদ, মধ্যমগ্রাম, আমডাঙায় মহড়ায় অংশ নেন ২৫জন করে স্বাস্থ্যকর্মী। যাবতীয় বিধিনিষেধ মেনে হয় মহড়া। দেশের ১১৬টি জেলার ২৬৯টি কেন্দ্রে চলে টিকার ড্রাই রান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola