Cattle Smuggling Probe: রাজ্য পুলিশের ২ ইন্সপেক্টরকে হাজিরার নির্দেশ দিয়ে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের

গরু পাচারকাণ্ডে ফের রাজ্য পুলিশের ২ ইন্সপেক্টরকে তলব করল সিবিআই (CBI)। ইন্সপেক্টর সৈকত রায় (Saikat Roy) ও বিপ্লব কর্মকারকে (Biplab Karmakar) তলব করেছেন গোয়েন্দারা। হাজিরা দিতে তাঁদের দ্বিতীয়বার পাঠানো হয়েছে নোটিস। গঙ্গাসাগরে ডিউটির কারণ দেখিয়ে আগেরবার হাজিরা দেননি তাঁরা। আজই সকাল ১১টার সময়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে। নিজাম প্যালেসের (Nizam Palace) সিবিআই দফতরে হাজিরার জন্য বলা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola