CBI Probe on Saradha Scam: সারদাকাণ্ডে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর অডিও ক্লিপ, ফের জেরা করা হতে পারে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে

সারদাকাণ্ডে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর অডিও ক্লিপ। সিবিআইয়ের দাবি, এই অডিও ক্লিপে রয়েছে একাধিক লোকের কণ্ঠস্বর। এই অডিও ক্লিপকে সামনে রেখে সারদাকাণ্ড নতুন গতি পাবে বলে দাবি সিবিআইয়ের। এই সূত্রে আজ প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে সিবিআই দফতরে তলব করা হয়েছে। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ হাইকোর্টে অডিও ক্লিপের কথা জানিয়েছে সিবিআই। তাদের দাবি, এর প্রেক্ষিতে ফের জেরা করা হতে পারে সারদা কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। এই অডিও ক্লিপ সুদীপ্ত সেনের পলায়ন-পর্বের বলে দাবি সিবিআইয়ের।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola