Coal Scam: 'ইসিএল-এর নজর এড়িয়ে পাচার কীভাবে?', কয়লাকাণ্ডে ইসিএল-কর্তাকে প্রশ্ন CBI-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2021 01:31 PM (IST)

কয়লাকাণ্ডে এবার CBI-এর নজরে ইসিএল-এর শীর্ষকর্তা। সিবিআই সূত্রে খবর, গতকাল ইসিএল-এর জেনারেল ম্যানেজার এন কে সাহাকে প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কয়লা পাচারকাণ্ডে পাচারচক্রের সঙ্গে ইসিএল-এর যোগ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ইসিএল কর্তার কাছে জানতে চাওয়া হয়েছে কীভাবে বরাত দেওয়া হতো? কীভাবে কয়লা পাচার হয়েছে? নজরদারি কীভাবে চালানো হতো? দীর্ঘদিন ধরে পাচার চললেও কেন তা ইসিএল-এর নজর এড়িয়ে গিয়েছিল? ইসিএল কর্তার জবাবে, সন্তুষ্ট না হওয়ার কারণে বৃহস্পতিবার ফের তলব করা হয়েছে এন কে সাহাকে।