Coal Smuggling Probe: অবৈধভাবে কতটা কয়লা পাচার করা হয়েছে, তদন্তে 'স্পেশাল ৩০' টিম গঠন CBI-এর
কয়লা উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই। এই জন্য ৩০ জন সিবিআই অফিসারকে নিয়ে গঠন করা হয়েছে 'স্পেশাল ৩০' টিম। রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোলের বিভিন্ন খাদানে কীভাবে কয়লা তোলা হয় তা সরজমিনে ক্ষতি দেখতে পৌঁছেছেন সিবিআই-এর ডিআইজি র্যাঙ্কের অফিসার অখিলেশ সিংহ। উপস্থিত রয়েছেন ইসিএল-এর আধিকারিকরা। অবৈধভাবে কত কয়লা পাচার করা হয়েছে, সেই হদিশ পেতেই তদন্ত শুরু করেছে সিবিআই।