তিন আইপিএস বদলি: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের বিরুদ্ধে আইনি পথে যাচ্ছে রাজ্য?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Dec 2020 01:12 PM (IST)

আইপিএস ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও চরমে। নবান্নের আপত্তি নাকচ করে তিন আইপিএস অফিসারকে অবিলম্বে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিল নয়াদিল্লি। ৩ জনকে নতুন পোস্টিংও দিল স্বরাষ্ট্রমন্ত্রক। পাল্টা অবস্থানে অনড় মুখ্যমন্ত্রীও। জানালেন, মাথা ঝোঁকাবে না বাংলা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরে বিতর্কের সূত্রপাত।