Chaos at Vidhan Sabha: ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতা করে বাম-কংগ্রেসকে কটাক্ষ, তাপস রায়ের মন্তব্যে তুলকালাম বিধানসভা

আজ সকাল থেকে বিধানসভার অধিবেশন ঘিরে ধুন্ধুমার। তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম। তিনি বলেন, নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর অপমান করা হয়েছে। সেই সময় তিনি বাম ও কংগ্রেসের দিকে তাকিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। এর প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম, কংগ্রেস নেতারা। এই প্রসঙ্গে তাঁরা অধ্যক্ষের চেয়ারের দিকে ছুটে যান। সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, নেতাজির জন্মবার্ষিকীকে জয় শ্রীরাম স্লোগান নিন্দনীয় কিন্তু তাঁদের যেভাবে অপমান করা হল তাও ঠিক নয়। প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে এই বিক্ষোভ চলে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola