'রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না'
করোনায় পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সকলেই আক্রান্ত হচ্ছেন, প্রয়োজনে রাজ্য সাহায্য নিক আধা সেনার। সাংবাদিক বৈঠকে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর কথায়, করোনা মোকাবিলায় ব্যর্থ, তাই মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বিরোধীপক্ষ হিসেবে এই কথাগুলো তুলে ধরে মানুষের সামনে আনাটাই তাঁদের কাজ।