'৬০ নম্বর জাতীয় সড়কের কাজ না হলে ঘেরাও করুন', কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Dec 2020 11:01 PM (IST)

দুবরাজপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের বাইপাস না হওয়ায় কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। দিলেন পোস্টারিং, মিছিল, ঘেরাওয়ের নির্দেশ। বিজেপির কটাক্ষ আগে রাজ্যের মন্ত্রীদের ঘেরাও করা হোক। সোমবার বীরভূমের বোলপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন।