'কিছু বহিরাগত শান্তিনিকেতনে তাঁদের পারিবারিক সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেও তা ভিত্তিহীন', অমর্ত্যকে লেখা চিঠিতে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Dec 2020 05:30 PM (IST)
ABP News
বাড়ি বিতর্কে অমর্ত্য সেনের (Amartya Sen) পাশে মুখ্যমন্ত্রী। সেটা শুক্রবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার তিনি এই ইস্যুতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি লিখেছেন বলে খবর। সেই চিঠিতে তিনি অমর্ত্য সেনের কাছে দুঃখপ্রকাশ করেন। এবং যারা এই বিতর্ক উস্কেছে তাঁদের প্রতি ক্ষোভও প্রকাশ হয়েছে সেই চিঠিতে। চিঠিতে সহমর্মিতা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, 'শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনের পরিবার ও তাঁর পূর্বপুরুষদের বহুদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রায় ৮ দশক আগে প্রতীচী নির্মাণ করা হয়েছিল। কিন্তু কিছু বহিরাগত শান্তিনিকেতনে তাঁদের পারিবারিক সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছেন। যা তাঁকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে। এবং অমর্ত্য সেনের প্রতি তোলা অভিযোগ ভিত্তিহীন।' এভাবেই নাম না করে বিজেপিকে নিশানা করে এই চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এদিকে, এদিন সাংবাদিক বৈঠকে এমএসপি নিয়ে মোদি সরকার মিথ্যচার করছে বলে তোপ দাগেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • 'কিছু বহিরাগত শান্তিনিকেতনে তাঁদের পারিবারিক সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেও তা ভিত্তিহীন', অমর্ত্যকে লেখা চিঠিতে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি10 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম10 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন10 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি10 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন