Coal Smuggling Probe: কয়লাকাণ্ডে IPS অফিসার Tathagata Basu-কে জিজ্ঞাসাবাদ CBI-র

কয়লাকাণ্ডে এই প্রথম কোনও আইপিএস অফিসারকে (IPS) জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। গতকাল চন্দননগরের ডেপুটি কমিশনার তথাগত বসুকে (Tathagata Basu) দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিকে, গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে হাজিরার জন্য ফের নোটিস পাঠাল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, আসানসোলের কোলিয়ারি বেল্ট থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় কয়লা পাচারের মাধ্যম হুগলি জেলা। এই জেলার উপর দিয়েই কয়লা বোঝাই গাড়ি চলাচল করে। আর এতেই পুলিশের সঙ্গে কয়লাপাচারকারীদের যোগসাজশ গড়ে ওঠে। মাসিক চুক্তির ভিত্তিতে বেআইনি কারবারে মদত দিয়েছে পুলিশ। CBI সূত্রে খরর, মূলত পুলিশ সুপার পদে থাকার সময় কয়লাকাণ্ডে তথাগত বসুর ভূমিকা জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola