Coal Smuggling Probe: কয়লা পাচার তদন্তে রাজ্যজুড়ে ইডির তল্লাশি, লালা-ঘনিষ্ঠের বাড়িতে হানা
কয়লাকাণ্ডে কোন্নগরে তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অধিকারিকরা। কোন্নগরে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ নীরজ সিংহ ও অমিত সিংহের বাড়িতে তল্লাশি চলছে। চার জন ইডি আধিকারিক উপস্থিত রয়েছেন। একজন মহিলা আধিকারিক ও একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। সূত্রের খবর, নীরজ সিংহ বাড়িতে নেই। বাড়ির বাইরে সিআরপিএফ (CRPF) মোতায়েন রয়েছে। সোমবার কয়লাকাণ্ডে গোটা রাজ্যে ১২টি জায়গায় ফের তল্লাশি করছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।