অসুস্থ সোমেন মিত্র, ভর্তি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 12:05 PM (IST)

অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ভর্তি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় আইসিইউ-তে স্থানান্তর। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, খবর পরিবার সূত্রে।