প্রবল বৃষ্টিতে কোচবিহার শহরে তোর্সা নদীতে ভাঙন, আশ্রয়হীন কুড়িটিরও বেশি পরিবার

প্রবল বৃষ্টিতে কোচবিহার শহরে তোর্সা নদীতে ভাঙন। গতকাল সন্ধে থেকে ভাঙন শুরু হয়। চর এলাকায় নদী গর্ভে তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। আশ্রয়হীন কুড়িটিরও বেশি পরিবার। আতঙ্কে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন বহু মানুষ। জলস্তর বৃদ্ধি পাওয়ায়, মাথাভাঙার মানসাই নদীতে আজ থেকে জারি হয়েছে হলুদ সতর্কতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola