দিনহাটায় দলেরই প্রধানের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ
এবার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ দলেরই প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শাসক শিবিরের। পাল্টা দুর্নীতির অভিযোগে সরব বিজেপি।