‘যুব তৃণমূল করলেই মিলবে না জমির দালালি করার লাইসেন্স’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক উদয়ন গুহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2020 03:06 PM (IST)

যুব তৃণমূল করলেই মিলবে না জমির দালালি করার লাইসেন্স। কোচবিহারের দিনহাটায় দলীয় সভায় বিধায়ক উদয়ন গুহের মন্তব্য ঘিরে বিতর্ক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ফের তৃণমূলে যোগ দেন টিএমসিপি সদস্য খুনে মূল অভিযুক্ত। তৃণমূল সদস্যের মন্তব্য ঘিরে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।