এবার দিনহাটায় বিজেপির মঞ্চে আগুন ধরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বৃহস্পতিবার বিজেপির (BJP) পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল। পরের দিন বিজেপির মঞ্চে আগুন ধরানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ভোট যত এগিয়ে আসছে একের পর এক ঘটনায় কোচবিহারের দিনহাটায় (Dinhata) ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি। শনিবার দিনহাটার পেটলায় বিজেপি যুব মোর্চা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। কিন্তু বিজেপির অভিযোগ, শুক্রবার রাতেই মঞ্চে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের লোকজন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola