লকডাউন অমান্য করে কোচবিহারে তৃণমূল সভাপতির বাড়ির সামনে জমায়েত, বিরোধিতায় সরব বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Aug 2020 03:01 PM (IST)

কোচবিহার শহরে চলছে সম্পূর্ণ লকডাউন। অন্যদিকে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়ির সামনে লকডাউন অমান্য করে কর্মীদের ভিড়। নেই সামাজিক দূরত্ব। বিরোধিতায় সরব বিজেপি।