নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ, দুবরাজপুরের কোয়ারেন্টিন সেন্টারে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
বীরভূমের দুবরাজপুরে কোয়ারেন্টিন সেন্টারে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। তাঁদের একাংশের অভিযোগ, কোয়ারেন্টিন সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে মিলছে না সঠিক চিকিৎসা, রয়েছে পরিকাঠামোর অভাবও। শ্রমিকদের একাংশের দাবি, ১৪ দিন হয়ে গেলেও তাঁদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এই বিক্ষোভের প্রেক্ষিতে বিডিও জানিয়েছেন, এদিন যে সব শ্রমিকের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে, তাদের কাল ছেড়ে দেওয়া হবে।তাঁর দাবি, আগে পরীক্ষা করেই শ্রমিকদের খাবার দেওয়া হয়।