পুজোর আনন্দের মাঝেই করোনা নিয়ে আতঙ্কের খবর রাজ্যে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  10 Oct 2020 08:59 AM (IST)
ABP News

পরপর তিনদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড। তার সঙ্গে উদ্বেগ বাড়িয়ে তিনদিনই কমল সুস্থতার হার। বুধ, বৃহস্পতি, শুক্র। তিনদিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৪৫৫ জন। সেদিন পর্যন্ত এটাই ছিল রেকর্ড। কিন্তু, বৃহস্পতিবারই সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হন ৩ হাজার ৫২৬ জন। শুক্রবারই আবার পুরনো রেকর্ড ভেঙে তৈরি হল নতুন রেকর্ড। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৩ হাজার ৫৭৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৮৭ হাজার ৬০৩ জন।  দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৭২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • পুজোর আনন্দের মাঝেই করোনা নিয়ে আতঙ্কের খবর রাজ্যে

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি9 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম9 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন9 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন