Corona Vaccination Update: 'কোউইন অ্যাপে নাম নথিভুক্ত না থাকলে মিলবে না টিকা', বলল রাজ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2021 11:37 AM (IST)

এবার টিকাকরণ নিয়ে বেশকিছু নিয়ম চালু করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, যাঁদের নাম কোউইন অ্যাপে নথিভুক্ত থাকবে না, তাঁদের টিকা দেওয়া হবে না। পাশাপাশি বলা হয়েছে, টিকাকরণের আগের দিন নথিভুক্ত হতে হবে। দৈনিক ২০০ জনের নাম নথিভুক্ত হবে। দৈনিক টিকা দেওয়া হবে ১০০ জনকে। কেউ দেরিতে এলে সবার শেষে হবে তাঁর টিকাকরণ।