Corona Vaccine Update: 'ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াবেন না', অনুরোধ চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টিকাকরণের শুভ সূচনা করার পরই কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয়েছে টিকাকরণ। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু প্রক্রিয়া। জেলার হাসপাতালগুলিতেও শুরু হয়েছে ভ্যাকসিনেশনের কাজ। ভ্যাকসিনেশনের কাজ হচ্ছে পিয়ারলেস হাসপাতালে। করোনা টিকা নিচ্ছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। এই নিয়ে চিকিৎসক দীপেন্দ্র সরকার বলেন, 'পৃথিবীর ইতিহাসে গত ১০০ বা ২০০ বছরের মধ্যে দুটি বিশ্বযুদ্ধের পরে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ! যেখানে মানব সভ্যতা একটি অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই করছে। আজকে ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাসের বিরুদ্ধে যে ঘোষিত যুদ্ধ শুরু হল, সেটিকে একজন চিকিৎসক ও বৈজ্ঞানিক হিসেবে স্বাগত জানাই। আমি নিশ্চিত সকলে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সহযোগীতা করবে এই লড়াইয়ে জেতার জন্য। বারে বারে সবাইকে অনুরোধ করব ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা ছড়াবেন না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola