Coronavirus Vaccine: কাল রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন, চিঠি দিয়ে জানাল কেন্দ্র

কাল রাজ্য আসছে করোনা ভ্যাকসিন। চিঠি দিয়ে রাজ্যকে জানাল কেন্দ্র। জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। কত ভ্যাকসিন, কী ভ্যাকসিন, জানানো হয়নি চিঠিতে। কখন আসবে ভ্যাকসিন, তাও জানানো হয়নি, খবর সূত্রের। ভ্যাকসিন থাকবে বাগবাজারে স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখান থেকে পাঠানো হবে জেলায়, খবর সূত্রের।
আগামীকাল রাজ্যে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হবে।  প্রশাসন সূত্রে খবর, প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ওই ড্রাই রান। তার জন্য আজ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কীভাবে করা হবে ড্রাই রান, তা বুঝিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের। পাশাপাশি, জেলায় জেলায় যে সব ভ্যাকসিন স্টোরেজ রয়েছে, তার সরঞ্জাম, পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে তাপমাত্রা ঠিক থাকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola