করোনা: সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে মালদা-ডালখোলায় শুরু কড়া লকডাউন, চলবে আগামী ৭ দিন
করোনায় বেড়েই চলেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ থেকে সাতদিনের সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে মালদার একাংশে। ইংরেজবাজার ও পুরাতন মালদা পুর-এলাকা এবং কালিয়াচক থানা এলাকায় শুরু হয়েছে লকডাউন। ভিড় এড়াতে ইংরেজবাজারের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বাজার বসানো হয়েছে। সকাল থেকে দোকানপাট বন্ধ। শুধুমাত্র মুদির দোকান খোলা রয়েছে। বাস চলছে, টোটো-অটো বন্ধ। উত্তর দিনাজপুরের ডালখোলা পুর-এলাকায় আজ থেকে সাতদিনের জন্য শুরু লকডাউন। দোকান-বাজার বন্ধ। রাস্তাঘাট শুনশান। যানবাহনের দেখা মেলেনি। জরুরিকালীন ট্রেন চলাচল করছে। ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক খোলা রয়েছে।