Covid Vaccine: আজ রাজ্যেও শুরু টিকাকরণ পর্ব, 'উৎসবের মতো পালন করব' বললেন Firhad Hakim

সারা দেশের সঙ্গে আজ থেকে রাজ্যেও শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনেশন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ড। আজ সকাল ৯টা থেকে শুরু হচ্ছে টিকাকরণ অভিযান। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে। তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতি কেন্দ্র প্রতিদিন ১০০জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ধারাবাহিকভাবে চলবে অভিযান। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির পাশাপপাশি, তৈরি পুরসভার বরো অফিসগুলিও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola