Cow Smuggling: ৫ ঘণ্টা জেরা করেও অসন্তুষ্ট, ১২ ফেব্রুয়ারি ফের CBI তলব আব্দুল বারিক বিশ্বাসকে

গরু পাচারকাণ্ডে বসিরহাটে ব্যবসায়ী বারিক বিশ্বাসের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। ১২ ফেব্রুয়ারি ফের তলব বসিরহাটের ব্যবসায়ীকে। খবর সূত্রের। গতকাল সিবিআই দফতরে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বারিক বিশ্বাসকে। সিবিআইয়ের দাবি, এনামুল হকের হয়ে প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের সঙ্গে সংযোগ রক্ষা করতেন বারিক বিশ্বাস। সম্প্রতি ওই ব্যবসায়ীর বসিরহাটের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারিক বিশ্বাস বহু প্রশ্নের সদুত্তর দেননি। ওই ব্যবসায়ী তথ্য গোপন করছেন বলে সিবিআইয়ের দাবি। সেই কারণেই ১২ ফেব্রুয়ারি ফের বারিক বিশ্বাসকে তলব করেছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola