শিলিগুড়িতে 'দুয়ারে' অশোক ভট্টাচার্য, 'যমের দুয়ারে সরকার' বলে কটাক্ষ রাজ্য সরকারকে

শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ডিসেম্বরের শেষ সপ্তাহেও রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে শিলিগুড়িতে। তৃণমূলের (TMC) বঙ্গধ্বনি যাত্রা, বিজেপির (BJP) গৃহ সম্পর্ক অভিযান তো ছিলই শনিবার শিলিগুড়িতে জনসংযোগে নামল সিপিএমও (CPIM)। পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য (Asoke Bhattacharya)। শিলিগুড়ি বিধানসভা আসনটি বর্তমানে সিপিএমের দখলে। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। দুই নম্বরে রয়েছে তৃণমূল। আর তৃতীয় স্থানে রয়েছে বামেরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola