West Bengal Elections 2021: 'দলে থেকেও সেকেন্ড ম্যান', এবার বেসুরো মালদা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 02:00 PM (IST)

এবার বেসুরো মালদা তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার। তাঁর অভিযোগ, জেলায় তাঁকে সেকেন্ড ম্যান করে রাখা হয়েছে। দল চায়নি বলেই তাঁকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়ে জেলার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, সুব্রত বক্সি (Subrata Bakshi) এই বিষয়ে জানাবেন।