গতিবেগ থাকবে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, আর কতদূরে ঘূর্ণিঝড় আমপান?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2020 12:12 PM (IST)

প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমপান। দিঘার থেকে দূরত্ব ৯৪০ কিলোমিটার। ঘুর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে।