সাইক্লোন উমপুন: সকাল থেকে একটানা বৃষ্টি কাকদ্বীপ-সহ উপকূলবর্তী এলাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2020 09:07 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার বকখালি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জে সকাল থেকে টানা বৃষ্টি। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। দোকানপাট খোলেনি। রাস্তাও ফাঁকা।