বুলবুল তাণ্ডবে লন্ডভন্ড দুই ২৪ পরগনা, হেলিকপ্টারে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বুলবুল তাণ্ডবে লন্ডভন্ড দুই ২৪ পরগনা। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ২৪ পরগনায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, হেলিকপ্টারে করে আকাশপথে নামখানা ও বকখালির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। এরপর কাকদ্বীপে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনিক বৈঠক করবেন। বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা। ঘূর্ণিঝড় বুলবুল-এর জেরে উত্তরবঙ্গ সফর বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola