সোনারপুরে ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে ৫ দুষ্কৃতী
ডাকাতির ছক বানচাল সোনারপুরে। ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতীও। ডাকাতের উদ্দেশে কয়েকজন দুষ্কৃতী ওই এলাকায় জড়ো হয়েছে বলে জানতে পারে পুলিশ। রাতে অভিযান চালিয়ে হাতে নাতে ৫ দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। যদিও বেশ কয়েকজন পালিয়ে যায়।পুলিশ সূত্রে খবর, ধৃতরা ঘুটিয়ারি শরিফের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোটরবাইক উদ্ধার হয়েছে।