গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, তৃণমূলে পরপর দলবদল, আস্থা ভোটের দাবি বাম-কংগ্রেসের

গরু পাচারকাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। রাসবিহারী ও আলিপুরের বাড়িতে টানা ৭ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বিনয় মিশ্রর হদিশ না পাওয়ায়, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ৪ তারিখ ব্যবসায়ীকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
গরু, কয়লা পাচার নিয়ে তৃণমূলকে আক্রমণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। পাল্টা বিজেপির বিরুদ্ধেই কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগ তৃণমূলের।
তৃণমূলে পরপর দলবদল, আস্থা ভোটের দাবি তুলল বাম-কংগ্রেস। আগে জনগণের আস্থা অর্জন করুক ওরা। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। আঁতাতের অভিযোগ তুলেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola