টিটাগড়ে চটকলে বিধ্বংসী অগ্নিকাণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2021 10:21 PM (IST)

টিটাগড়ে কেলভিন জুটমিলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। অন্যদিকে মুর্শিদাবাদের স্টিমারঘাট এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছে। মজুত প্লাস্টিক থেকেই আগুন লেগেছে বলে অনুমান। সেই ঘটনাস্থলেও পৌঁছেছে দমকল।