অযোধ্যায় ভূমিপুজোর দিন লকডাউন বাংলায়, প্রত্যাহারের দাবি দিলীপের, রাজনীতির সময় নয়, পাল্টা ফিরহাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2020 04:00 PM (IST)

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকারের কাছে আবেদন ৫ অগাস্ট লকডাউনের দিন নিয়ে পুনর্বিবেচনা করা হোক। পাল্টা সরব তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। প্রত্যুত্তরে তিনি বলেন, “আমরা সবাইকে শ্রদ্ধা করি। লকডাউন মানুষের স্বার্থে। করোনাকে আটকানোর স্বার্থে। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়।‘