'যে একটা বিড়ি দু'বার খেত, সে সিগারেট খাচ্ছে, পরিবর্তন হয়েছে, পঞ্চায়েতের টাকা ঝেড়ে তৃণমূলের নেতাদের পকেটে ঢুকেছে' পূর্বস্থলীতে আক্রমণ দিলীপ ঘোষের

দলবদলের পর আজ প্রথম বিজেপির (BJP) হয়ে জনসভা করেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পূর্বস্থলীর সেই সভাতেই তাঁর পরে বক্তৃতা রাখেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  সেখানে তিনি বলেন, শুভেন্দুর ওপেনিং ব্যাটিং দেখলাম। বাংলাকে সোনার বাংলা গড়তে হবে। বাংলায় পরিবর্তন হতে চলেছে। সোনার বাংলায় গুরুত্ব দেওয়া হবে গরিব মানুষকে। বাংলায় পরিবর্তন হয়েছে, শুধু পিসি-ভাইপোর হয়নি।
পাশাপাশি তাঁর আক্রমণ, যার বাড়িতে হাঁড়ি চড়তো না সে বিরিয়ানি খাচ্ছে, যে একটা বিড়ি দু'বার খেত, সে সিগারেট খাচ্ছে, পঞ্চায়েতের টাকা ঝেড়ে তৃণমূলের নেতাদের পকেটে ঢুকেছে এই পরিবর্তন হয়েছে' পূর্বস্থলীতে আক্রমণ দিলীপ ঘোষের।
তিনি বলেন তৃণমূল নেতাদের পরিবর্তন হয়েছে, আর যাঁরা এটা মানতে পারেননি তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। মায়েদের চোখের জল মুছিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি হয়েছে। কিন্তু বাংলায় অর্ধেক লোক এর সুবিধা পায় না। প্রকল্পের সুবিধা নিতে গেলে ২০০০০ টাকা চায়। আমফানের টাকাও লুটে নিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola