দল চালাতে কৃষকদের লুঠ করছে তৃণমূল সরকার, কটাক্ষ দিলীপ ঘোষের

দিদি, আপনার ভাইরা বলেছিলেন, "২০১৯, বিজেপি ফিনিশ"। কে ফিনিশ হচ্ছে? সরকার দেখেছে যে ক্ষতি হয়ে যাচ্ছে কৃষকদের। তাই কেন্দ্র সরকার সহায়ক মূল্য দিয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সাহায্য করা হচ্ছে। তৃণমূল (TMC) চাষীদের লুঠ করছে, তৃণমূলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি যোগ করেন, "এই লুঠের একটাই কারণ দলটাকে চালানো, সরকার ধরে রাখা। এর পরিবর্তন চাই", জানালেন দিলীপ ঘোষ। বাংলার কৃষকরা বঞ্চিত, একটাও টাকা পাননি, দাবি দিলীপের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola