হিংসা হলে হিংসাতেই তার জবাব দেওয়া হবে, মন্তব্য দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jun 2020 04:12 PM (IST)

তাঁর আগের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক হলেও ফের হিংসার পক্ষেই সওয়াল করলেন দিলীপ ঘোষ। বললেন, বিজেপি হিংসায় বিশ্বাস করে না, কিন্তু হিংসা হলে হিংসাতেই তার জবাব দেওয়া হবে।