“রাজ্যে সুষ্ঠু নির্বাচন করাটাই বড় চ্যালেঞ্জ”, দার্জিলিঙের ডিএম-এসপির সঙ্গে বৈঠকের পর মন্তব্য রাজ্যপালের

আগুন নিয়ে খেলবেন না, গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যপালের দ্বারস্থ হলেন দার্জিলিংয়ের ডিএম, এসপি। ৪৫ মিনিট ধরে করলেন বৈঠক। "রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না প্রশাসনিক কর্তারা, রাজনৈতিক কর্মীদের মতো আচরণও নয়, সুষ্ঠু নির্বাচন করানোটাই বড়ো চ্যালেঞ্জ।" বৈঠকের পর মন্তব্য রাজ্যপালের। তিনি বলেন, "এই প্রথমবার কোনও রাজ্যের ডিএম, এসপি আমার সঙ্গে দেখা করলেন। জনতা যেন নিরাশ না হয়। যতটা যা করতে হবে, আমি করব।" মন্তব্য রাজ্যপালের। নির্বাচন হবে নিরপেক্ষ, নির্ভীক ও সন্ত্রাসহীন, আশ্বাস রাজ্যপালের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola