Duare Duare Sarkar by Bengal Government: রাজ্যে ৩৪৪ ব্লকে ২০ হাজার ক্যাম্প, আজ থেকে শুরু ‘দুয়ারে দুয়ারে সরকার’, বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়
নজরে একুশের ভোট। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে হয়েছে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি, এই ক্যাম্পগুলি থেকে ১১টি প্রকল্পে চটজলদি সমাধান মিলবে। ক্যাম্পে উপস্থিত আছেন প্রশাসনিক আধিকারিকরা। অভাব-অভিযোগ নিয়ে শিবিরে এসেছেন স্থানীয় বাসিন্দারা।
টানা ২ মাস ধরে চলবে এই প্রকল্প। জেলায় জেলায় জোরদার শুরু হয়েছে এই প্রকল্প। ক্যাম্পে রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের টেবিল। রাজ্যে ৩৪৪ ব্লকে ২০ হাজার ক্যাম্প। কলকাতা পুরসভার ৬৮ নং ওয়ার্ডে উপস্থিত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রয়েছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প পাওয়ার আশায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
Tags :
Duare Duare Sarkar Assembly Election 2021 Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Subrata Mukherjee State Government Abp Ananda